bela
২ অক্টোবর ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকের ছেলে ইরফান আলী অবৈধ সম্পদের সাম্রাজ্য।

দুর্নীতি ও ফ্যাসিবাদের কারণে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত বিএনপি সরকার, তাই শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে। কিন্তু মাঠের চিত্র একেবারে ভিন্ন। সরকার যেখানে দুর্নীতি দমনে সচেষ্ট, সেখানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অধিদপ্তর জাতীয় রাজস্ব বোর্ডের গুটিকয়েক কর্মকর্তার দুর্নীতির ঘোড়া ছুটে চলেছে লাগামহীন। এবার সেই তালিকায় বেশ বড় করে উঠে এসেছে রাজস্ব কর্মকর্তা মোঃ ইরফান আলীর নাম। সম্প্রতি এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে উঠে এসেছে তাঁর দুর্নীতির সাম্রাজ্যের খবর।
অভিযোগে দাবি করা হয়, কাস্টমস অ্যান্ড বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)-এ দায়িত্ব পালনকালে শুল্কমুক্ত বন্ড সুবিধার ফাইল আটকে রেখে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে জিম্মি করা, কোটি কোটি টাকা ঘুষ আদায় এবং সেই অবৈধ আয়ে নামে-বেনামে অঢেল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন মোঃ ইরফান আলী। অভিযোগে আরও দাবি করা হয়েছে, ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ী এলাকার বাসিন্দা মোঃ শমসের আলীর ছেলে মোঃ ইরফান আলী কাস্টমস বন্ড কমিশনারেটে চাকরির সুবাদে খুব অল্প সময়েই বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। বন্ডেড লাইসেন্স নবায়ন, শুল্কমুক্ত কাঁচামাল ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদনের দোহাই দিয়ে তিনি শিল্পমালিকদের জিম্মি করে রাখতেন। বিশেষ করে ‘সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড (ইউনিট-১ গার্মেন্টস)’ এবং ‘রুপা প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড’-এর মতো বড় বড় শিল্পপ্রতিষ্ঠান থেকে কাস্টমস সুবিধা পাইয়ে দেওয়ার নামে মাত্র দুই বছরের ব্যবধানে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নেন বলে এতে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের বরাত দিয়ে এই অভিযোগে বলা হয়, ঘুষ না দিলে কাস্টমসের বিভিন্ন জটিল আইনি অজুহাতে পণ্য খালাস ও ছাড়পত্র আটকে দেওয়া হতো, যা অনেক প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন ও ব্যবসা পরিচালনায় মারাত্মক হুমকি সৃষ্টি করেছিল।
দুদকে দায়ের করা অভিযোগে আরও বলা হয়, কৃষকের সন্তান হয়েও এই কর্মকর্তা নিজের পাশাপাশি স্ত্রী তুলি আক্তার ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ কিনেছেন, যা তাঁর আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগে দাবি করা হয়, মাগুরার ভায়নার মোড় এলাকায় স্ত্রী তুলি আক্তারের নামে প্রায় ১ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৫২ শতক জমি কিনেছেন ইরফান। এছাড়া একই এলাকায় নবনির্মিত একটি ১০ তলা বহুতল ভবনে আত্মীয়দের সঙ্গে অংশীদারিত্বে অন্তত ২ কোটি টাকা বিনিয়োগ করেছেন। রাজধানীতেও রয়েছে ইরফানের বিলাসবহুল ফ্ল্যাট। উত্তরা ১৩ নম্বর সেক্টরের অভিজাত এলাকায় প্রায় ১,৬৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন তিনি, যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।
এছাড়া ঝিনাইদহ সদর ও পার্শ্ববর্তী এলাকায় শওকত ও মনিরের কাছ থেকে প্রায় ৬৬ লাখ টাকায় ৩ বিঘা জমি কেনেন ইরফান। ৮১ নম্বর ও ১১০ নম্বর বিষয়খালি মৌজায় তাঁর ও পরিবারের আরও অন্তত ১০ বিঘা জমি রয়েছে। গ্রামে তাঁর একতলা আলিশান বাড়ির প্রতিটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারসহ তাঁর জীবনযাত্রার ব্যয় ঘোষিত আয়ের তুলনায় অস্বাভাবিক বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ইরফান নিজ ও তাঁর পরিবারের নামে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার, ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং বিভিন্ন ব্যাংকে কয়েক কোটি টাকার এফডিআর ও ডিপিএস রেখেছেন।
দুদকে দেওয়া আবেদনের প্রেক্ষিতে এই কর্মকর্তার গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নিতে গেলে স্থানীয়রা জানান, কৃষক বাবা অনেক কষ্ট করে শিক্ষিত করে তুলেছেন ইরফানকে। অভাব-অনটনের সংসারে সচ্ছলতা ফিরে আসে ইরফানের চাকরি পাওয়ার পর। তবে খুব দ্রুত ইরফান ‘আঙুল ফুলে কলাগাছ’ বনে গেছেন বলে জানান অনেকে। স্থানীয়দের দাবি, রাজধানী ও শ্বশুরবাড়ি এলাকায় ইরফানের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। এক সময় অভাবের তাড়নায় দিশেহারা ইরফানের পরিবার এখন এলাকার অন্যতম বিত্তবান পরিবারে পরিণত হয়েছে।
এসব গুরুতর অনিয়ম ও অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মোঃ ইরফান আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এমনকি বিষয়টি নিয়ে খুদেবার্তা (এসএমএস) পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি। তবে দুদক বলছে, প্রতিটি দুর্নীতির অভিযোগই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে সত্যতা পেলে নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকের ছেলে ইরফান আলী অবৈধ সম্পদের সাম্রাজ্য।

১

এনবিআরের রাজস্ব কর্মকর্তা তুহিনের শত কোটি টাকার অবৈধ সম্পদ, বিতর্কিত কর্মকাণ্ডে তোলপাড়

২

শাহজালাল বিমানবন্দরে বিল অব এন্ট্রি ছাড়াই ৩০ কোটির পণ্য খালাস: ডিসি আমিনুল ও হানিফ সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

৩

সরকারি চাকরির আয়ে বিপুল সম্পদ: অতিরিক্ত সহকারী কর কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

৪

আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মৌলভীবাজারে এতিমদের মধ্যে খাবার বিতরণ

৬

মৌলভীবাজারে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৭

জুলাই স্মরণে ওয়ারিয়র্স অব জুলাই’ মৌলভীবাজারের ঈদ পুনর্মিলনী

৮

“মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হবে” অধ্যাপক গোলাম পরওয়ার

৯

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শিপু কুমার দাশ

১১

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব ও এসআই নির্বাচিত হলেন জয়ন্ত সরকার

১২

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

১৩

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ’ কুলাউড়া উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্ন,ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন।

১৪

সাবেক এমপি নাসেরের অবৈধ সম্পদ, অনুসন্ধানে দুদক

১৫

মৌলভীবাজার টিভির এক যুগ পূর্তি ও বর্ষসেরা প্রতিনিধি সম্মাননা অনুষ্ঠিত

১৬

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান শুরু

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু না দেয়ায় সংঘর্ষ

১৮

ক্ষমতার পালাবদল : অ্যাক্টিভিজমের পরিবর্তন

১৯

আরাফার দিন: জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক অনন্য সুযোগ

২০